সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে একই দলে সালমা-সুপ্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: নারী আইপিএল খ্যাত ভারতের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবার বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। কিন্তু কোন দলের হয়ে খেলবেন, সেটা এতদিন নিশ্চিত ছিল না। অবশেষে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। একই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। তারা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। এই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। এর আগে টুর্নামেন্টটিতে খেলেছেন সালমা খাতুন। এবার প্রথম খেলতে যাচ্ছেন শারমিন আক্তার সুপ্তা। আগামী ২৩ মে থেকে ভারতের পুনেতে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। তিন দলের এই টুর্নামেন্টে বাকি দুটি দলের অধিনায়ক সুপারনোভাসে হারমানপ্রীত কৌর এবং ভেলোসিটিতে দীপ্তি শর্মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com