সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এরপর আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। গত বুধবার চোট পাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। তাঁর বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হয়নি। এ ছাড়া প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন নেই। স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজেরও। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিল্ডিংয়ের সময় ডানহাতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই অলরাউন্ডার। ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান, শহীদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com