সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা’ ২২ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সভায় সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। আশাশুনি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডলের সঞ্চালনায় এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপ-সহকারী কর্মকর্তা দীপক মলি­ক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উলে­খ্য, দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা আগামী ১৬ জুন ২০২২ থেকে ২১ জুন ২০২২ পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com