সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিলেন মুশফিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম হজে যাচ্ছেন। এজন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যাবে না তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চাইলে এটি মঞ্জুরও করা হয়। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছে না মুশফিক। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’ক্যারিবীয় সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত খেলাগুলো হবে। ২২ জুন মুশফিকের হজের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। কদিন আগেই টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। ক্যারিবীয় সফরে এই নির্ভরযোগ্য ব্যাটারকে মিস করবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com