মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কারাগারে হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস: নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কাশিমপুর কারাগারে বন্দি আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। উচ্চ আদালতের আদেশে গত শুক্রবার বিকেলে বাদী ও আসামিপক্ষের স্বজন এবং আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ওই বিয়ে সম্পন্ন হয়। বরের নাম নাঈম মিয়া (২৩)। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। কনের (১৯) বাড়িও একই জেলায়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার বিকেল ৫টার দিকে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বরের স্বজনদের সঙ্গে কনে শ্বশুরবাড়ি চলে যান। জেলার আরও জানান, রাজধানীর মিরপুর থানায় করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com