রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় সেনাবাহিনীর ভূয়া সেনা সদস্য আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পুইজালা গ্রামের মৃত শহিদুল ইসলাম সরদারের ছেলে আব্দুর রহমান(২৬)। আটকের সময় তার নিকট থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট, একটি ফুল প্যান্ট, তার নামীয় একটি নেইম প্লেট, সোল্ডারব্যাচ দুই জোড়া যাহাতে ইংরেজিতে লেখা আর্টিলারী, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনাকার্ড একটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ছবি ৩ কপি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে সাতক্ষীরা র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা বলেন, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভূয়া আইডি কার্ড প্রদর্শন করে দমদম অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল রাত ৮ টার দিকে তাকে আটক করে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভূয়া বলে স্বীকার করেছে। সে এই ভূয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সাথে সু-সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহন করতো বলে সে স্বীকার করেছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে একটি প্রতারনার মামলা রুজু করার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com