শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাশেমপুর পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পানিতে ডুবে ১ শিশুর করুন মৃত্যু হয়েছে। বেদনাদায়ক মর্মাহত ঘটনাটি গতকাল সকাল সাড়ে দশটায় সদর উপজেলার কাশেমপুর গ্রামের সরদার বাড়ি ঘটে। নিহত শিশু ঐ এলাকার কামরুল ড্রাইভারের পুত্র সিফাত হোসেন (৩) বছর। জানাগেছে, গতকাল সিফাতের মা বাসায় সাংসারিক কাজ করছিল। কোন এক সময় সিফাত বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে যান। পরে পরিবারের সদস্যরা এদিক ওদিক খোজাখুজি করতে থাকে। পাশ্ববর্তী একজন ঐ পুকুরে সিফাতকে ভাসতে দেখে। এ সময় ডাকচিৎকার দিলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পুকুর থেকে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করে। তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন সহ গ্রামবাসী কোমলমতি শিশুকে এক নজর দেখার জন্য সদর হাসপাতালে ছুটে আসেন। তাদের কান্না চিৎকার আর মুহুর মুহুর আহাজারিতে স্তব্ধ হয়ে যায় গোটা হাসপাতাল এলাকা। তাদের সুখের বুলি এ মৃত্যু যেন মেনে নেওয়ার নই। সদর থানা পুলিশ খবর পেয়ে সুরতহাল শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com