বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মধু মাসের ফল নিয়ে প্রবীন আবাসনে নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় মধুমাসের রসালো ফল নিয়ে প্রবীন আবাসন কেন্দ্রে গেলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, বাংলাসনের ছয় ঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি। জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বহু পুর্ব থেকে আকর্ষনীয় হয়ে আছেন। এ মাসে আমাদের দেশে বাজার গুলিতে আম, কাঠাল, জাম, লিচু, তাল, জামরুল, তরমুজ, খেজুর সহ আরো কত বাহারী লোভনীয় ফলের সমারোহের পরসা সাজিয়ে রাখেন ব্যবসায়ীরা। লোভনীয় এসকল রসাল ফল কার না খেতে ইচ্ছে করে। যাইহোক খাওয়ার প্রবল ইচ্ছে থাকলেও অর্থের অভাবে অনেকের পক্ষে সেই আশা পূরণ হয় না। বিশেষ করে আবাসন কেন্দ্রের বাসিন্দা, ভবঘুরী, অতি নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হয় জ্যৈষ্ঠের রসালো বাহারীফল থেকে। যাইহোক জ্যৈষ্ঠের ভরা মৌসুমের রসালো লোভনীয় ফল, আম,লিচু, তরমুজ, কাঠাল সহ বাহারী ফল নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় গতকাল বিকালে শহরের অদূরে প্রবীন আবাসন কেন্দ্র হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমাতুজ জোহরা। এসময় আবাসন কেন্দ্রের বাসিন্দারা নির্বাহী অফিসারের উপস্থিত জানতে পেরে ছুটে আসেন। তারা লোভনীয় রসালো ফল দেখে আনন্দে মেতে উঠেন। এ দৃশ্য যেন আবাসন কেন্দ্রের বাসিন্দাদের মিলন মেলার প্রতিচ্ছবি। এ সময় নির্বাহী অফিসার সেখানে কিছুক্ষন অবস্থান করেন। বাসিন্দাদের সার্বিক খোজ খবর নেন। এতেই যেন তাদের মহা আনন্দের বন্যা বইছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও আরা সংস্থার নির্বাহী পরিচালক মো: আবুল কালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com